৫ জুলাই শুক্রবার রাতে জ্যাকসন হাইটস এর নবান্ন রেঁস্তোরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এক অনির্ধারিত বৈঠকে আমন্ত্রণ জানান ড. আবু জাফর মাহমুদকে। এসোসিয়েশনের নেতৃবৃন্দ আমেরিকার আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ড. মাহমুদের পক্ষে কাজ করার জন্য একটি রূপরেখা তুলে ধরেন। তারা বাংলাদেশের আন্ত: বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েনের সঙ্গে বৈঠক আয়োজনের কথাও জানান। বৈঠকে উপস্থিত থাকার জন্য ড. আবু জাফর মাহমুদের সম্মতি প্রত্যাশা করেন।
ড. আবু জাফর মাহমুদ বলেন, আমেরিকার পরীক্ষিত নেতৃবৃন্দ তথা নির্বাচিত প্রতিনিধিদের আগ্রহে তিনি ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে অবতীর্ণ হন। ডেমোক্রেট রাজনীতিতে তার এই সক্রিয় অবস্থান আমেরিকার রাজনীতি তথা গণমানুষের সেবা করার এক অনন্য সুযোগ। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনির নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে আমাকে তথা আমাদের সংগঠন পিপল আপের প্রতি সমর্থন জানিয়ে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছেন।
এতে উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি অ্যাল্যামলানাই এসোসিয়েশন নর্থ আমেরিকার সভাপতি মাহমুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু নোমান সরকার, সহ সভাপতি এস এম ইকবাল ফারুক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক , ইয়াসমিন ফাত্তাহ ঝর্ণা, কার্যকরি কমিটির সদস্য শামীম আল মামুন, বিষ্ণু গোপ, দেলোয়ার এস হাসান, আব্দুল আওয়াল শামীম, হাসান মাহমুদ, বনি চৌধুরী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ডেইজি হোসেন ও জসিম উদ্দিন।
নিউইয়র্কে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ড. জাফর মাহমুদের প্রার্থীতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র সমর্থন
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ১০:২৬ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

