শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে:
যুক্তরাষ্ট্রে প্রকৌশল বিদ্যা, স্থাপত্যবিদ্যা ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশীদের সংগঠন - আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (এএবিইএ) এর সদস্যদের মধ্যে অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন আগামী অক্টোবরের ৭-৯ ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার ৭ তারকা হোটেল গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এ অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে বিজ্ঞান মেলা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উপর সেমিনার, চাকুরি মেলা ও চাকুরি প্রদান, নেটওয়ার্কিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, কে১২ বাচ্চাদের জন্য গণিত এবং তুচ্ছ বস্তু নিয়ে খেলার প্রতিযোগিতা(ট্রিভিয়া কম্পিটিশন), ক্যাটার্ড ডিনারসহ রোমাঞ্চকর সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালের নাস্তাসহ বার্ষিক সাধারণ সভা, পোটোম্যাক নদীতে মধ্যাহ্ণভোজ, সঙ্গীত ও নৌভ্রমনসহ পারিবারিক আনন্দ উৎসব অন্তর্ভুক্ত থাকবে।
এবারের সম্মেলনে ইন্ডিয়ান আইডলের রক কুইন ও সারে গা মা পা-খ্যাত শিল্পী মনীশা কর্মকার, প্রখ্যাত অভিনেতা ও শিল্পী তাহসান খান, সারে গা মা পা'র প্রথম রানার-আপ এবং প্রখ্যাত কন্ঠশিল্পী শুভশ্রী দেবনাথ, আধুনিক বাংলা গানের প্রখ্যাত কন্ঠশিল্পী অনিলা চৌধুরী এবং প্রখ্যাত কবিতা আবৃত্তিকার প্রজ্ঞা লাবনীসহ আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করবেন।
যুক্তরাষ্ট্রে সংগঠনের প্রতিটি শাখার সদস্য এবং প্রকৌশলী নন এমন আগ্রহীদের চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে হোটেল কক্ষের ভাড়া সাধারণ মূল্য প্রতিরাতের জন্য ৩৫০.০০ এর পরিবর্তে ছাড়মূল্য ২৫০.০০ ডলারে পাওয়া যাবে। এ ছাড়া চলতি জুলাই মাসের মধ্যে সম্মেলনের পুরো তিন দিনের জন্য রেজিস্ট্রেশন করলে ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল ডিনারসহ ছাড়মূল্য ১৫০.০০ ডলারে করার সুযোগ পাবেন!
রেজিস্ট্রেশনের জন্য ফয়সাল কাদের:(৩০১) ৫২৬ ৭৮৮৮; মিজান রহমান:(২১৬) ৩৫৬ ৫৫২১; শাহ আহমেদ:(২০২) ২৯৭ ৮৪৪২; কাজী জামান:(৭০৩) ৯৮৯ ০৬৩৩; মনি হাসান:(৩০১) ৩৪৬ ৮৮৩৭; আলী খান:(৫০২) ৭১৪ ১২২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ! আরো তথ্যের জন্য সংগঠনের ওয়েবসাইট https://aabea.org এ ভিজিট করা যেতে পারে।
এএবিইএ দ্বিবার্ষিক সম্মেলন অক্টোবর ৭-৯
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৫ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নিউইয়র্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’
নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ
নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এ প্রাইমারি নির্বাচনে বিজয়ী জামিলা উদ্দিন
সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক
ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন
নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

