যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব-উর রহমান এর মমতাময়ী মা (৮৬) ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত কারনে রোববার (২৪ ডিবেম্বর) রাজধানী ঢাকার একটি হসপতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১০ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনী সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। খবর ইউএনএ’র।
মরহুমার ৮ পুত্র ও ২ কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী এবং এক পুত্র ও এক কন্যা বাংলাদেশে বসবাস করেন। মরহুমার মরদেহ পরদিন কুমিল্লায় তার গ্রামের বাড়ীতে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
শোক প্রকাশ: বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব-উর রহমান এর মায়ের মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া কামনা করে বলেছেন যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব-উর রহমানের মাতৃবিয়োগ
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:২২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’

