আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ’র ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে উডসাইডস্থ কুইন্স প্যালেস মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুশ বছরেরও বেশী সময় থেকে যুক্তরাষ্ট্রে ধন্যবাদ দিবস পালিত হয়ে আসছে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রিয় উৎসব থ্যাঙ্কসগিভিং ডে। ফেডারেল হলিডের এ দিনটিকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়েই চলে নানা উৎসব আয়োজন। এই দিনের প্রধান আয়োজন টার্কি ডিনার বা টার্কি লাঞ্চ। এদিনের প্রধান খাদ্য রোস্টেড টার্কি। সেই সাথে থাকে ক্র্যানবেরি সস, ম্যাসড পটেটো, বেকড গ্রিন বিন, সুইট এন্ড সাওয়ার কর্ন, রাইস, পাপায়া রেলিশ, এ্যাপল ক্রিস্পসহ হরেক রকমের খাবার। এদিনটিতে জীবনে সবকিছু প্রাপ্তির জন্য বিশ্বাসীরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ধন্যবাদ দেন। বিগত বছরের শষ্য ও অন্যান্য ব্লেসিংসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
থ্যাংকসগিভিং ডে’র পরের দিন ব্লাক ফ্রাইডে। এই দিনটি বছরের সবচেয়ে বড় শপিং ডে। সবচেয়ে বড় সেল ডেও।
ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ প্রতিবারের মত এবারেও সকলের জন্য থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে অনুষ্ঠানমালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্স্যুরেন্স এবং নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব’র প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।
ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র সভাপতি মোস্তফা কামাল মিল্টনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাবেক সভাপতি ডা. আব্দুল লতিফ, ডা. চৌধুরী এম হাসান, পঞ্চগড় জেলা কল্যাই সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মতিন ও বর্তমান সভাপতি দবিরুল ইসলাম, প্রখ্যাত চলচিত্র অভিনেতা আহমেদ শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল লতিফ, আহসান উল্লাহ ফিলিপ, মো: আব্দুল গফুর, প্রফেসর মো: রেজাউল করিম, রফিকুল ইসলাম ডলার, রোসানা বেগম বাবলী, তুষার কান্তি বর্মন, রাব্বী মামুন, মো: আব্দুস সালাম প্রমুখ।
পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উদসব আমেজ। এই আয়োজনে প্রবাসী ঠাকুরগাঁওবাসী ছাড়াও কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তাগণ এ ধরণের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এটি আমাদের একত্রিত হবার সুযোগ করে দিয়েছে, দিয়েছে সকল প্রাপ্তির জন্য ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ। বক্তাগণ এ ব্যতিক্রমে আয়োজনের জন্য ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান ছিল হরেক রকমের মজাদার খাবারের আয়োজন। খাবারের পাশাপাশি মঞ্চে চলে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। অভিনেতা আহমেদ শরীফের সহধর্মিনী জনপ্রিয় কন্ঠশিল্পী মেহেরুন্নেসা ও নাজু আকন্দ একের পর এক সঙ্গীত গেয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। মধ্যরাত পর্যন্ত শিল্পীদের অসাধারণ পরিবেমনা।
থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনে আরো সহযোগিতায় ছিলেন মোঃ তাজুল ইসলাম, মোঃ রেজাউল করিম, এ এইচ এম মোস্তফা কামাল (মিল্টন), মোঃ কায়সার, মোঃ মোস্তফা কামাল (মামুন), রাজু আশরাফ, আসাদ চৌধুরী, নাসরিন মতিন, পজিরুল ইসলাম, আব্দুস সোবহান, রবিউল ইসলাম, মনিরুজ্জামান রিনু, মাহবুবুর রায়হান (বাবু), রিংকু ইসলাম, প্রিন্স চৌধুরী, মোঃ রেজওয়ানুল ইসলাম, রিনা চক্রবর্তী, টিনা জাকারিয়া, জাহাঙ্গীর আলম, রহমত আলী, আমীর হোসেন, নিশাত সালসাবিল ও অইয়ুদ জাহাঙ্গীর রুদ্র, মোঃ আব্দুল গফুর, রফিকুল ইসলাম (ডলার), হাসিনা লতিফ, রোকসানা বেগম (বাবলি), শরিফুল ইসলাম, তুষার কান্তি বর্মন, রাব্বি মামুন, মোঃ আব্দুস সালাম প্রমুখ।
শেষে সভাপতি মোস্তফা কামাল (মিল্টন) ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। একইসাথে এ অনুষ্ঠানকে ঘিরে যারা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউইয়র্কে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ’র বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:০৬ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’

