যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা’র মা ও সাংবাদিক ছাবেদ সাথী’র শাশুড়ি হাফিজা করিম (৭২) মারা গেছেন (আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ডিমেনশিয়াসহ দীর্ঘস্থায়ী কিডনির সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল সাড়ে ৬ টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টা) দিকে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার উত্তরায় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুরের পার্বতীপুরের প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল করিমের সহধর্মিনী ছিলেন হাফিজা করিম। তাদের দুই ছেলে ইঞ্জিনিয়ার হারিছুল আলম লাভলু ও ব্যবসায়ী মানজা-ই আরজু লিটন), চার মেয়ে নীহারিকা লুবনা পারভীন (এলবি), যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী কৌশলী ইমা, কাবেরী ইভা পারভীন (অ্যানি) ও কামরুন ইলা পারভীন (ক্যামেলিয়া) এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বাদ জোহর দিনাজপুরের পার্বতীপুরের রহমত নগরে পারিবারিক কবরস্থানে হাফিজা করিমের দাফন হবে। দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা’র মা ও সাংবাদিক ছাবেদ সাথী’র শাশুড়ি হাফিজা করিম মারা গেছেন
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৯ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
বিজয়ের মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মঈনু জামান চৌধুরীর
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
লালন সাঁইজির গান নিয়ে নিউ ইয়র্কে ‘মাটির গান’-এর ‘সাধুমেলা’

