NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

হলুদ গাউনে আগুন ঝরালেন মৌনি রায়


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৭ এএম

হলুদ গাউনে আগুন ঝরালেন মৌনি রায়

হলুদ গাউন পরে কান চলচ্চিত্র উৎসব মাতালেন অভিনেত্রী মৌনি রায়। চলমান ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে দুর্দান্তভাবে নিজেকে প্রদর্শন করলেন এই অভিনেত্রী। এই বারের উৎসবে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয়ের জন্য মৌনি রায়ের অভিষেক হয়।

ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘নাগিন’ এর প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় দর্শকদের মন জয় করে নেন মৌনি। অল্প সময়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয় তার।

কান চলচ্চিত্র উৎসবে মৌনিকে উজ্জ্বল হলুদ রঙের গাউনের সাথে কালো সানগ্লাস পরে লাল গালিচায় দেখা যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্ট করার পর তা মূর্হুতে নেটিজেনদের মন জয় করে নেয়।

মৌনি রায়ের পোস্টে অভিনেত্রী দিশা পাটানী ও শুভশ্রী গাঙ্গুলী মতো অনেকেই কমেন্ট করে তার এই লুকের প্রশংসা করেছেন।

কান উৎসবে যাওয়ার আগে মৌনি এক বিবৃতিতে বলেন, কান এর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণের সুযোগ পাওয়ায় আমি উচ্ছ্বসিত। এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের। এই অবিশ্বাস্য সুযোগের জন্য আমি আমার সবার কাছে কৃতজ্ঞ।

মৌনি রায় ২০০৬ সালে একতা কাপুর এর টেলিভিশন সিরিজ ‘কিউঙ্কি সাস ভি কাভি বাহু’ দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ‘লন্ডন কনফিডেন্সিয়াল’ সিনেমায় অভিনয় করেছেন। 

সবশেষ  তিনি অ্যাডভেঞ্চার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-তে ভিলেন চরিত্রে অভিনয় করেন। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় মৌনি রায়ের সাথে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন।