NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র’র নতুন কমিটি : সভাপতি ছানু ও সাধারণ সম্পাদক ফয়ছল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র’র নতুন কমিটি : সভাপতি ছানু ও সাধারণ সম্পাদক ফয়ছল

নিউইয়র্ক: নিউইয়র্কে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ যুক্তরাষ্ট্র’র নির্বাচন ২০২৩ এর নতুন কমিটির নাম ঘোষণা ঘোষণা করা হয়েছে। গত ২০ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের চাইনিজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শেখ আতিকুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। পরিচালনায় ছিলেন নির্বাচন কমিশনার নূরে আলম জিকু। নতুন কমিটির সভাপতি মাসুদুল হক ছানু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমদ (ফয়ছল) নির্বাচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কর্মকর্তারা ছাড়াও বৃহত্তর সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংবাদ সম্মেলনে ঘোষিত নতুন কমিটি: সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি (সিলেট) খলিলুর রহমান, সহ সভাপতি (হবিগঞ্জ) হাসান আলী, সহ সভাপতি (মৌলভী বাজার) জাবেদ উদ্দিন, সহ সভাপতি (সুনামগঞ্জ) জুসেফ চৌধূরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমদ (ফয়ছল), সহ সাধারণ সম্পাদক কয়েছ অহমেদ, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সাংগাঠনিক সম্পাদক এমদাদ রহমান তরফদার, প্রচার ও দপ্তর সম্পাদক চৌধুরী মুমিত তানিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ আহমদ ইকবাল, মহিলা সম্পাদিকা হাবিবা বেগম, কার্যকরী সদস্য আজিমুর রহমান বুরহান, আব্দুর রহিম বাদশা, আব্দুন নুর বড় ভূইয়া, মঞ্জুর আহমেদ চৌধূরী, শেখ আতিকুল ইসলাম, আতাউর রহমান সেলিম, দেওয়ান শাহেদ চৌধুরী, মোস্তফা কামাল, হাজী আব্দুর রহমান, নুরে আলম জিকু, মাহবুবুর রহমান চৌধুরী, শ্যামল কান্তি দে, শেখ জামাল হোসেন, জাবেদ আহমেদ ও শাহিন কামালী।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার শেখ আতিকুল ইসলাম সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃহত্তর সিলেটবাসীর প্রাচীন এ সংগঠনটির গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐহিত্য অক্ষুন্ন রেখে নয়া কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে এ প্রত্যাশ সবার।
নব নির্বাচিত সভাপতি মাসুদুল হক ছানু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমদ (ফয়ছল) নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন এবং তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খুব শিগগির জমজমাট আয়োজনে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে তারা জানান।
এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নেয়ার জন্য নব নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।