NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

লন্ডনের এনফিল্ডে বাংলাদেশি ডেপুটি মেয়র


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৪৫ এএম

লন্ডনের এনফিল্ডে বাংলাদেশি ডেপুটি মেয়র

বৃটিশ মূলধারার রাজনীতি ও স্থানীয় কাউন্সিলগুলোর নির্বাচনে বাংলাদেশি বৃটিশরা এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘লন্ডন বারা অব এনফিল্ড’ এলাকার কাউন্সিলে প্রথমবারের মতো একজন বৃটিশ বাংলাদেশিকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলার আমিরুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তাকে নির্বাচিত করায় সহকর্মী কাউন্সিলার ও কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমিরুল ইসলাম ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অন্যান্য কাউন্সিলার ও কমিউনিটি নেতারা।

 

গত ১০ মে মঙ্গলবার লন্ডন বারা অব এনফিল্ডের বার্ষিক কাউন্সিল মিটিংয়ে নবনির্বাচিত মেয়র কাউন্সিলার সুনা হারম্যানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ডেপুটি মেয়রকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কাউন্সিল লিডার নেলিস কেলিকশন, কাউন্সিলের বিরোধী নেতা কাউন্সিলার আলেকজান্ডার জর্জিয়, বৃটিশ রাজার প্রতিনিধি ডেপুটি লেফটেন্যান্ট এ্যান কেভিল, কাউন্সিলর নওশাদ আলীসহ অন্য কাউন্সিলাররা।

সভায় বৃটিশ রাজা তৃতীয় চার্লস’র রাজ্যাভিষেক উপলক্ষে তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করে তার দীর্ঘজীবন কামনা করা হয়। 

উল্লেখ্য, নবনির্বাচিত ডেপুটি মেয়র আমিরুল ইসলামের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামে।