NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ইউনূস-হিলারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি নিক্সনের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৮ এএম

>
ইউনূস-হিলারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি নিক্সনের

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দ বন্ধের ষড়যন্ত্রের জন্য ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারকে অভিযুক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, কোনো অপরাধ ছাড়া কেন এ ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে? ইতিমধ্যে কানাডার আদালতে প্রমাণ হয়েছে এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে। 

দেশের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের দাবি জানিয়ে স্বতন্ত্র এ এমপি বলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ড. ইউনূস, এমিতের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক জিয়া।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে ইতিমধ্যে প্রমাণ করেছেন তার সরকারের আমলে কেউ অপরাধ করে রেহাই পাবে না। আমি বিশ্বাস করি, যারা গরিবের হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশের ব্যাংকে রেখেছেন যাদের নাম পানামা পেপারস এবং পেরাডাইস পেপারসে এসেছে দুদকের মাধ্যমে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে।

নিক্সন বলেন, আমাদের দেশের অর্থনীতিতে প্রবাসী ভাইয়েরা বড় ভূমিকা পালন করেন। তাদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতির চাকা সচল থাকে। প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। বিমানবন্দরে নেমে এই রেমিট্যান্স যোদ্ধারা যেন হয়রানির শিকার না হন সে জন্য থার্ড টার্মিনালে ট্যাক্স, কাস্টমস সেল স্থাপনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।