NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নে বেইজিং মুগ্ধ -রাষ্ট্রদূত ইয়াও ওয়েন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়নে বেইজিং মুগ্ধ -রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকা: বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে চীন মুগ্ধ ও অনুপ্রাণিত বলে জানিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত রবিবার সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের বিদায়পূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা জানান।

ইয়াও ওয়েন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শক্তিশালী নেতা থাকায় বাংলাদেশের আরো অগ্রগতি দেখতে পাবে চীন।’ উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য অভিন্ন উন্নয়ন।’

তিনি আরো বলেন, ‘প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশগ্রহণকারীরা খুবই ভাগ্যবান। কারণ কভিড-১৯ সংক্রান্ত বিধি-নিষেধের তিন বছর পর এ ধরনের সফর আবার শুরু হয়েছে। এই কর্মসূচি অংশগ্রহণকারীদের চীনকে আরো ভালোভাবে জানতে সাহায্য করবে।’

দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং, সেন্টার সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র ফেলো এবং চীন ও দক্ষিণ এশিয়ার মহাসচিব চায়না লিউ জংই, চীনের ফুদান ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক লিন মিনওয়াং এবং চীনের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (এসআইআইএস) সহকারী রিসার্চ ফেলো এল আই হংমেই এ সময় উপস্থিত ছিলেন।