NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
Logo
logo

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘মোখা’র দ্বিতীয় ধাপ!


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০০ এএম

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড় ‘মোখা’র দ্বিতীয় ধাপ!

ঢাকা: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ক্রমেই এটি ঘূর্ণিঝড় 'মোখা' সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে ৮ মে মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

এদিকে, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুকে জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ (সম্ভব্য) অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জনিয়েছে, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানায় অধিদপ্তর। 

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ সম্পর্কে আবহাওয়াবিদরা বলেন, একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে চারটি ধাপ পার হতে হয়—লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ। পঞ্চম বা শেষ ধাপে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এর জন্য বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হতে হবে।