NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাড়িচাপায় বাসস্টপে অপেক্ষারত ৮ ব্যক্তির মৃত্যু!


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৮:১২ এএম

গাড়িচাপায় বাসস্টপে অপেক্ষারত ৮ ব্যক্তির মৃত্যু!

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গাড়িচাপায় ৮ জন নিহত হয়েছেন। গৃহহীন এবং অভিবাসীদের জন্য তৈরি আশ্রয় কেন্দ্রের কাছে একটি বাস স্টপে অপেক্ষা করছিলেন তারা। গাড়ি চালক তাদের ওপর গাড়ি চালিয়ে দিলে এই ঘটনা ঘটে।  

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মেক্সিকান সীমান্তের কাছে ব্রাউনসভিল শহরে ঘটনাটি ঘটে। এতে আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চালককে আটক করা হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। ব্রাউনসভিলের পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়। তবে এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত দিয়ে বলা হয়েছিল ঘটনাটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে।

ঘটনাস্থলে অবস্থিত বিশপ এনরিক সান পেদ্রো ওজানাম সেন্টারের পরিচালক ভিক্টর মালডোনাডো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার প্রোগ্রামকে বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি গাড়ি লাল বাতি জ্বালিয়ে দ্রুত গতিতে বাস স্টপের কাছে আসছে। গাড়িটি একটি প্রতিবন্ধকে প্রথমে আঘাত করে এবং প্রায় ২০০ফিট (৬০) উড়ে যায় এরপর বাসস্টপে দাঁড়িয়ে থাকা মানুষদের আঘাত করে।

মালডোনাডো আরো জানান, ঘটনার প্রায় আধা ঘন্টা আগে কেন্দ্রে অবস্থানকারী প্রায় ২০ জনের একটি দল বাসস্টপের দিকে যায়। নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলার পুরুষ।

সূত্র : বিবিসি