NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

হাসপাতালে ভর্তি সিরাজুল আলম খান


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

হাসপাতালে ভর্তি সিরাজুল আলম খান

ঢাকা: স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা তাকে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করেন। 

বর্তমানে তাকে শ্বাস প্রশ্বাসের অপ্রতুলতার জন্য অক্সিজেন দিয়ে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং বুকে ব্যথার কারণে ডাক্তারের পরামর্শনুযায়ী তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।

৮২ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল আলম খান।