NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মালয়েশিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আ ক ম বাহাউদ্দিন বাহার 'কুমিল্লার মানুষ 'কুমিল্লা' নামেই বিভাগ চায়'


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ এএম

মালয়েশিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আ ক ম বাহাউদ্দিন বাহার 'কুমিল্লার মানুষ 'কুমিল্লা' নামেই বিভাগ চায়'

কুমিল্লার মানুষ 'কুমিল্লা' নামেই বিভাগ চায় এবং কুমিল্লা নামেই তা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। 

শনিবার (৬ মে) কুয়ালালামপুরে মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা সমিতি মালয়েশিয়ার সভাপতি সিআইপি ওহিদুর রহমান অহিদ। নুর মোহাম্মদ ভুইয়া ও এম এম মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আব্দুল্লাহ মাহমুদ সাঈদ, মোখলেসুর রহমান, সোহরাওয়ার্দি হোসেন সারোয়ার, আনিসুর রহমান, দাতু আলমগীর হোসেন, দাতু আবুল কালাম, দাতু আক্তার হোসেন, দাতু আব্দুল রউফ লিটনসহ অনেকে।

 

ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার এই অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় পাসপোর্ট ও অন্যান্য সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বাহাউদ্দিন বাহার এমপি।

এসময় আরও বক্তব্য রাখেন মকবুল হোসেন মুকুল, রাসেদ বাদল, এ কামাল চৌধুরী, শাহিন সর্দার, হুমায়ুন কবির, আবুল হোসেন, এমাদাদুল হক সবুজ, কাইয়ুম সরকার, শাখাওয়াত হোসেন জোসেফ, নাজমুল ইসলাম বাবুল, মনসুর আল বাসার সোহেল, জহিরুল ইসলাম জহির, জহিরুল ইসলাম হিরন, মোহাম্মদ শামীম, জহিরুল হক জহির, হুমায়ুন কবির, মাহবুবুল হক মজুমদার, জাকির হোসেন জাকির প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিটন আবাদ, মোহাম্মদ নাসিম, মোশারফ হোসেন মিন্টু, নাসির উদ্দিন, এ আর মামুন, শওকত হোসেন তিনু, এ আর মামুন, মানিক খাঁন, জাহাঙ্গীরসহ বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।