NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কানাডার আলবার্টার প্রাদেশিক নির্বাচনে জোর প্রচারণা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ পিএম

কানাডার আলবার্টার প্রাদেশিক নির্বাচনে জোর প্রচারণা

কানাডার আলবার্টার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ২৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধী দল এনডিপির মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই দু’দলের প্রার্থীরা তাদের নিজ নিজ দলের প্রচারণা শুরু করেছে।

কনজারভেটিভ পার্টির প্রার্থী মিকি এমেরি’র প্রচারণায় বর্তমান সরকারি দলের প্রধান আলবার্টার প্রিমিয়ার দানিয়েল স্মিথ বলেন, তার সরকার পুনরায় নির্বাচিত হলে ৬০ হাজারের বেশি আয় উপার্জনকারী ব্যক্তিদের জন্য বছরে ৭৬০ ডলার আয়কর কমিয়ে দেবেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, অধিকাংশ আলবার্টা পরিবারের জন্য আয়কর সবচেয়ে বড় খরচ। এটা কমাতে তার সরকার বদ্ধপরিকর।

এছাড়াও তিনি বিগত দিনে স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন খাতে তার সরকার যে উন্নয়ন কার্যক্রম চালিয়েছেন, তার বিবরণ তুলে ধরেন। এ সময় মিকি এমেরিসহ আলবার্টার বিভিন্ন প্রার্থী এবং বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উন্নয়ন গবেষক মো. মাহমুদ হাসান বলেন, নিম্ন থেকে মধ্যম আয়ের উপার্জনকারীদের জন্য আয়কর রেয়াতের প্রতিশ্রুতিটি কল্যাণমুখী। দ্রব্যমূল্যের অব্যাহত চাপ, মর্টগেজের ব্যয় বৃদ্ধিতে জনজীবন যখন দিশেহারা, এমন সময়ে দৃশ্যমান প্রকৃত কল্যাণমুখী কর্মসূচি ছাড়া জনসমর্থন নিয়ে রক্ষণশীলদের সরকারে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে।