NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কতটা ধনী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৫ পিএম

কতটা ধনী ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস?

যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে শনিবার (৬ মে) রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। বর্তমান ব্রিটিশ রাজা কতটা ধনী সেই সম্পর্কে খুব কমই জানা যায়।

অবশ্য রাজা-রানির কথা মনে হলে আমাদের মাথায় আসে কাড়ি কাড়ি অর্থ, ধন-সম্পত্তির কথা। জানা যাক রাজা তৃতীয় চার্লসের অবস্থান এদিক দিয়ে কেমন।

    ১৯৯০ সালে অর্গানিক বিস্কুটের ব্যবসা শুরু করেন রাজা তৃতীয় চার্লস। এরপর অন্যান্য পণ্যও উৎপাদন শুরু করেন তিনি। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, চার্লসের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য শুধুমাত্র বিট্রিশ সুপারমার্কেট ওয়েটরোজে বিক্রি করা হয়। এই ব্র্যান্ডটি জানিয়েছে তারা ৪ মিলিয়ন ডলারের বেশি লাভ করেছে। যা সাবেক প্রিন্স অব ওয়েলসের দাতব্য সংস্থায় দান করা হয়।

 

    ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে চার্লসের কর্নওয়েলের জমিদারির নিয়ন্ত্রণ আছে, এসব সম্পত্তির মূল্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। পুরো ইংল্যান্ডজুড়ে ১ লাখ ৩০ হাজার একর জায়গাজুড়ে তার জমিদারি রয়েছে। ওয়ালস্ট্রিট জানিয়েছে, ২০১২ সালের পর চার্লসের এসব সম্পত্তির দাম ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ২০২২ সালে ভাড়া হিসেবে এই জমিদারি থেকে ২৮ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন তিনি।

 

    রাজা চার্লস তার মা দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ল্যাঙকাস্টারের জমিদারিও পেয়েছিলেন। সেসব জমির মূল্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার। তার এ জমিদারির ৪৫ হাজার একর জায়গাজুড়ে রয়েছ কমার্শিয়াল, কৃষি ও আবাসিক ভবন। এই জমিদারি থেকে পাওয়া অর্থ চার্লসের ব্যক্তিগত আয়।

 

    এছাড়া রাজা তৃতীয় চার্লসের বড় একটি আয় আসে সরকার প্রদত্ত অর্থ থেকে। প্রতি বছর ব্রিটিশ সরকার রাজা বা রানিকে অর্থ প্রদান করে। রাজার পরিবার ব্রিটিশ সরকারের কাছে অসংখ্য জমি ন্যস্ত করেছে। সেগুলো থেকে সরকার যে আয় করে তারই একটি অংশ দেওয়া হয়। গত বছর এই অর্থের পরিমাণ ছিল ১০৬ মিলিয়ন ডলার। এগুলো ব্যয় করা হয় রাজার অফিসিয়াল কাজকর্ম ও বাসস্থানের পেছনে।