NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিনে যুক্তরাজ্য ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সভা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিনে যুক্তরাজ্য ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সভা

শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি নিলুফার ইয়াসমিন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সর্ব ইউরোপীয়ান নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশা, উপদেষ্টা নুরুদ্দিন আহমেদ, সহ সভাপতি জামাল আহামেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রাজ, শাহ বেলাল, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাশ, কোষাধ্যক্ষ এনামুল হক, জ্যোৎস্না পারভীন ও নাজমা হুসেন।

সভায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাহানারা ইমামকে। বক্তারা বলেন, তার জন্ম না হলে বাংলাদেশে কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার আলোর মুখ দেখত না।

সভায় জাহানারা ইমামের সাথে ব্যক্তিগত স্মৃতি তুলে ধরার পাশাপাশি বক্তারা বলেন, জাহানারা ইমাম আজ আর একক ব্যক্তি নন, তিনি এখন একটি প্রেরণার নাম, একটি আলোক বর্তিকা। যে আলো আমরা ছুঁয়ে দেখেছি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চে। বারবার উঠে আসে তার ৭১ এর দিনগুলো বইয়ের প্রসঙ্গ, তার অন্যান্য সাহিত্য কর্ম আড়াল হয়ে গেছে এই একটি বইয়ের কাছে। এই একটি বই কয়েকটি প্রজন্মকে মুক্তিযুদ্ধের এক অনবদ্য দলিল হিসাবে ঋদ্ধ করেছে।

 

যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে জাহানারা ইমামের আন্দোলন সংগ্রাম, তার জীবনীকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে কাজ করার ও পরামর্শ দেওয়া হয়। জাহানারা ইমামের মৃত্যুর পূর্বে লেখা শেষ চিঠি ও তার জীবনী পাঠ করেন সভাপতি নিলুফার ইয়াসমিন হাসান।