NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী জুবায়ের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৪ এএম

‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী জুবায়ের

কমিউনিটির সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরির বাঙালি প্রবাসী জুবায়ের সিদ্দিকী ‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। রাণী এলিজাবেথের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনে আলবার্টা সরকার প্রবর্তিত অত্যন্ত সম্মানজনক এ অ্যাওয়ার্ড।

আলবার্টা সরকারের কর্মসংস্থান, অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্রায়ান জিন এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মানসূচক মেডেল তুলে দেন।

উল্লেখ্য, জুবায়ের সিদ্দিকী বৃহত্তর সিলেটের বড়লেখার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ দিন কানাডার ক্যালগেরিতে প্রবাস জীবন-যাপন করছেন।

গণমাধ্যমে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো পুরষ্কারই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আলবার্টা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সম্মানসূচক এ স্বীকৃতি ভবিষ্যতে তার কার্যক্রমকে আরও তরান্বিত করবে।