NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উদ্‌যাপন


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫১ এএম

স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন উদ্‌যাপন

 

 

বাংলাদেশ দূতাবাস, এথেন্স, যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উদ্‌যাপন করেছে। এই উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিয়া মানোলাদায় এক উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ গ্রিস প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী  উপস্থিত ছিলেন।

 

পবিত্র কোরআন থেকে তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যান চলাচলের  জন্য খুলে দেয়া উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।  পদ্মা সেতুর উপর নির্মিত তথ্যমূলক ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।  

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের ধারাবাহিকতায় ‘‘পদ্মা সেতু উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন- এই বিষয়ে অনুষ্ঠিত আলোচনাপর্বে বক্তারা পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।  রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই দিনটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে। সম্পূর্ন নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু আমাদের জাতীয় সক্ষমতার পরিচয় বাহক এবং অভূতপূর্ব উন্নয়নের মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, এই সেতু আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী অবদান রাখবে এবং দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোর সাথে উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমাবে এবং উভয় অঞ্চলের গণমানুষের মধ্যে পারস্পরিক আন্তঃযোগাযোগ বেগবান হবে। এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

 

রাষ্ট্রদূত আরো বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অহংকার । এটা আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠার সোপান হিসেবে ইতিহাসে স্থান পাবে। দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেতুটি বিনির্মাণ করে শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে এখন এই দেশ আর কারো তল্পিবাহক কিংবা তলাবিহীন ঝুড়ি নয় বরং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রদূত গ্রিস প্রবাসী সকল বাংলাদেশিদের একযোগে কাজ করার আহবান জানান। পদ্মা সেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে দূতাবাস কর্তৃক আয়োজিত এই উদ্‌যাপন অনুষ্ঠান গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে।

 

পরিশেষে, বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি, জনগণের জান-মালের নিরাপত্তা, দেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।