NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

জুভেন্টাসকে বাদ করে ফাইনালে ইন্টার


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম

জুভেন্টাসকে বাদ করে ফাইনালে ইন্টার

সান সিরোয় বুধবার রাতে সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান। ইতালিয়ান কাপে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে মুকুট ধরে রাখার পথে এগিয়ে গেল ফিলিপে ইনজাগির দল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের মঞ্চে উঠল শিরোপাধারীরা। দুই দলের তিন লাল কার্ডের ঘটনাবহুল প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়।

ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে ইন্টার। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো। ২১তম মিনিটে লাউতারো মার্টিনেজের নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

বিরতির পরও জুভেন্টাসের খেলায় গতি ফেরেনি। ইন্টার মনোযোগী হয় এগিয়ে থাকা গোল আগলে রাখতে। অবশ্য ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো সম্ভাবনা তৈরি করেছিল প্রতিযোগিতার আট বারের চ্যাম্পিয়নরা। হেনরিক মিখিতারিয়ানের গতিময় ভলি আটকান গোলরক্ষক, কিন্তু তাতে আটকায়নি ইন্টারের জয়োৎসব।

অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।