NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে শোটাইম মিউজিকের আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩০ : জমকালো পরিবেশনা, পান্তা, ইলিশ ও ভর্তা দিয়ে আপ্যায়ন


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০২:৩৫ এএম

নিউইয়র্কে শোটাইম মিউজিকের আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩০ : জমকালো পরিবেশনা, পান্তা, ইলিশ ও ভর্তা দিয়ে আপ্যায়ন

নিউইয়র্ক: নিউইয়র্কে শোটাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বৈশাখী উৎসব ১৪৩০। উডসাইডের কুইন্স প্যালেসে ২৩ এপ্রিল রোববার বিকেল ৬টায় শুরু হওয়া এ অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। সকলের জন্য ছিল পান্তা, ইলিশ ও ভর্তা। দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণিল নাচ, গান ছাড়াও ছিল রকমারী শাড়ী-কাপড় ও জুয়েলারী স্টোর। অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত। 
অনুষ্ঠানে শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির প্রাচীনতম ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশে এই নববর্ষ উদযাপন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। আবহমানকাল ধরে বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে বর্ষবরণের উৎসব। নতুন বছর মানেই সবার কাছে নতুনত্বের প্রেরণা, নতুনভাবে জেগে ওঠার কল্পনা। অচেনা অজানার বিরুদ্ধে নতুন করে লড়াই করার স্বপ্ন দেখা। তাই পুরনো দিনের গ্লানি ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার তাগিদেই এ দিনটিকে আপন করে নিতে এ আয়োজন।
আলমগীর খান আলমের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানটি ছিল যেন একখন্ড বাংলাদেশ। মঞ্চ সাজানো হয়েছিল বৈশাখ ও বর্ষবরণের আদলে। আলমগীর খান আলম নিজ হাতে অতিথিদের পান্তাভাত, ভাজা ইলিশ ও ভর্তা দিয়ে আপ্যায়িত করেছেন। সবাই লাইন ধরে বাঙ্গালীর চির চেনা সে খাবার নিয়েছেন হাত বাড়িয়ে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রুখসানা মির্জা, তাহমিনা মিম, ডা. কামরুল ইসলাম, লাল্টু। এ আয়োজনে বিপার শিল্পীদেরও ছিল মনোমুগ্ধকর পারফরমেন্স। দর্শকদের প্রসংশা কুড়িয়েছে এসব পরিবেশনা।
হল ভর্তি বৈশাখী অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন নাসির আলী খান পল, ডা. চৌধুরী সারোয়ার হাসান, ডা. এনামুল হক, আব্দুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, লায়ন আহসান হাবিব, হাসান জিলানী, নুরুজ্জামান সর্দার, মফিজুর রহমান, ময়নুজ্জামান চৌধুরী, কাজী আজম, সেলিম ইব্রাহিম, জাহাঙ্গীর আলম জয়, আকাশ রহমান, মিজানুর রহমান শেফাজ, আব্দুর রশীদ বাবু, এশা রহমান, শাহিদা শিকদার হাই, এম এন হায়দার মুকুট। উপস্থাপনায় ছিলেন এডভোকেট কামরুজ্জামান বাবু ও মিয়া মোহাম্মদ দুলাল।