NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বেলজিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ এএম

বেলজিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেলজিয়ামে অভিনেতা আশরাফ কিটুর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এম এ এইচ স্বপন। অনুষ্ঠানে ছিল দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে মাতৃভাষার সাথে পরিচয় করিয়ে দিতে বর্ণমালা প্রতিযোগিতা। এতে বিচারক ছিলেন সানোয়ার আলী সিদ্দিক, সাইদুর রহমান লিটন, তপন রায় ও তমা খান।

এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলার প্রতিযোগিতা ছিল।সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাব্বির খান সাইমু।