NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই, ভারত-এ পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের উদ্যাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ এএম

বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই, ভারত-এ পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের উদ্যাপন

 


ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত   উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। ঐতিহাসিক এ মুহূর্ত উদ্যাপনের জন্য বাংলাদেশের উপ-হাই কমিশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বড়পর্দায় বাংলাদেশ হতে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। এরপর উপ-হাইকমিশন প্রাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রারম্ভে মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার জনাব চিরঞ্জীব সরকার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অতিথিদের উদ্দেশ্যে দেয়া স্বাগত বক্তব্যে তিনি বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ও দৃঢ়চেতা নেতৃত্বে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। এ সেতুর শুভ উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ বাংলার জেলাগুলোতে এবং বাংলাদেশের অন্যান্য জেলা সমূহে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা তৈরী হয়েছে। এর ফলে জাতি হিসেবে আমাদের মনোবল ও সক্ষমতা বিশে^র দরবারে অনেক উন্নত হবে যা কোন সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। অনুষ্ঠানের শেষ পর্বে স্বপ্ন পূরণের এই দিনকে স্মরণীয় করতে কেক কাটা হয়। 

উল্লেখ্য যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত  বিশ^ মহামারীর সতর্কতা ও এ সংক্রান্ত স্থানীয় বিধি বিধানের কারনে সীমিত আকারে দিবসটি পালন করা হয়।