NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ব্রিটিশ রানির এমবিই খেতাব পেলেন নাদিয়া


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৫৪ এএম

>
ব্রিটিশ রানির এমবিই খেতাব পেলেন নাদিয়া

ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার এমবিইর তালিকায় নাম এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া সামদানির। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নাদিয়া সামদানি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চারুকলা উৎসব ঢাকা আর্ট সামিটের পরিচালক ও সামদানি আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও যুক্তরাজ্যের শিল্পকলায় পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

অনেকদিন ধরে, নিজের চেষ্টা এবং সামদানি আর্ট ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে বাংলাদেশের চিত্রশিল্পীদের কাজ তুলে ধরছেন নাদিয়া। সেই কাজগুলো আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংগ্রহশালায় স্থান পেয়েছে।

শিল্পকলাকে সবার কাছে পৌঁছানো সহজ করা, স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পের মধ্যে ব্যবধান কমিয়ে আনা এবং স্থানীয় জনসাধারণকে চিত্রকলার সঙ্গে যুক্ত করাই হলো সামদানি আর্ট ফাউন্ডেশনের লক্ষ্য।

এমবিই সম্মাননা পাওয়ার খবরে এক প্রতিক্রিয়ায় নাদিয়া সামদানি বলেন, ‘এক দশকের বেশি সময় ধরে শৈল্পিক প্রতিভাকে সমর্থন ও লালন করছি। এই স্বীকৃতি পাওয়া একটি অসাধারণ সম্মানের।’