NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রতি সপ্তাহে একটিই রেস্তরাঁর খাবার খান মুকেশ আম্বানি


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৮ এএম

প্রতি সপ্তাহে একটিই রেস্তরাঁর খাবার খান মুকেশ আম্বানি

ভারতীয় ব্যবসায়ী ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির লাইফস্টাইল সম্পর্কে জানার আগ্রহ আছে অনেকেরই। বয়স ৬০ পেরিয়েছে তার। সম্প্রতি অম্বানিকে নিয়ে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ধনকুবের নাকি খাদ্যরসিক!  

বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, খাওয়াদাওয়ায় এমনিতে বেশ নিয়ম মেনে চলেন। পরিমাণে কম হলেও খেতে তিনি ভালোবাসেন। চাইলে প্রতি দিনই দেশ-বিদেশের বড় বড় রেস্তরাঁর খাবারের স্বাদ নিতে পারেন। কিন্তু মুকেশ মুম্বাইয়ের একটি রেস্তরাঁর নিয়মিত গ্রাহক। ওই রেস্তরাঁর খাবার ছাড়া তার নাকি অন্য কিছু মুখে রোচে না।

মুম্বাইয়ের ‘স্বাতী স্ন্যাকস’-এর জনপ্রিয়তা কম নয়। ওই দোকান থেকে সপ্তাহে একদিন খাবার অর্ডার করেন মুকেশ। এই রেস্তরাঁর ভেলপুরি আর দই বড়া অম্বানির সবচেয়ে পছন্দের। শোনা যায়, দেশের বাইরে গেলেও এই খাবারের স্বাদ ভুলতে পারেন না। এই খাবারের টানেই তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসেন তিনি। শুধু মুকেশ নয়, অম্বানি পরিবারের বাকি সদস্যরাও খুবই পছন্দ করেন এই রেস্তরাঁর খাবার।

শুধু অম্বানিরা নয়, এই দোকানের খাবারের স্বাদে মুগ্ধ বিখ্যাত ক্রিকেটার থেকে অভিনেতা। তবলাবাদক জাকির হুসেন আছেন সেই তালিকায়। চিত্রশিল্পী এম এফ হুসেনও নাকি এই রেস্তরাঁর খাবারের স্বাদে মুগ্ধ ছিলেন। অ্যাপলের সিইও টিম কুক যখন ভারতে এসেছিলেন, তিনিও নাকি এখানকার বড়া পাও চেখে দেখেছিলেন।