NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মেসির মুকুটে আরও তিন পালক


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৮ এএম

মেসির মুকুটে আরও তিন পালক

২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার। তিন যুগের অপেক্ষার পর গেল বছরের শেষ দিকে এসে বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘুচেছে আলবিসেলেস্তেদের। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন, একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে একমাত্র খেদ বলতে ছিল সেই বিশ্বকাপের বহু আরাধ্য সোনালি ট্রফিটা। ২০১৪ বিশ্বকাপে ট্রফিটার খুব কাছাকাছি গিয়েও মেসিকে ফিরতে হয়েছিল খালি হাতে। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ঈশ্বর হতাশ করেননি ফুটবল জাদুকরকে। কাতার বিশ্বকাপে নিজে যেমন দুরন্ত ছন্দে থেকেছেন, দলকেও নিয়ে গেছেন সাফল্যের শিখড়ে। হাত উঁচিয়ে বিশ্বকে দেখিয়েছেন প্রাপ্তির খাতায় বাকি নেই আর কিছুই।

দারুণ ছন্দে থেকে দলকে বিশ্বকাপ জিতিয়ে গেল ফেব্রুয়ারিতেই জিতে নেন ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’। এছাড়া চলতি বছরের ব্যালন ডি’অরের দৌড়ে ফেবারিট হিসেবেও দেখা হচ্ছে পিএসজির এই তারকাকে। এবার মহাতারকার সাফল্যের মুকুটে আরও তিন পালক যুক্ত হলো।

 

ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে জুরিখ ভিত্তিক সংস্থা আইএফএফএইচএস-এর তিনটি পুরস্কার জিতলেন মেসি। ২০২২ সালে বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কারও পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড। গতকাল (শুক্রবার) আইএফএফএইচএস তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএফএফএইচএসের ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন মেসি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি অ্যাওয়ার্ড তার ঝুলিতে।