NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঈদের দিন ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:২০ পিএম

ঈদের দিন ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত

ঈদের দিনও কটাক্ষের হাত থেকে নিস্তার পেলেন না টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর করা এক পোস্টের কমেন্টে ওঠে নানা প্রশ্ন। তাতে নুসরাত কি আদৌ মুসলিম? এমন কথা জানতে চাওয়া হয়।

শনিবার ঈদের দিনে প্যাস্টেল থিমের পোশাক পরেছিলেন নুসরাত। পরিবার, বন্ধুদের সঙ্গেই দিনটা কাটিয়েছেন। তারপর নিজের পছন্দের খাবারের ছবি আপলোড করেন। ফিরনি হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। 

ক্যাপশনে নুসরাত লেখেন, ‌‘ঈদের দিনে আমার সবচেয়ে পছন্দের জিনিস।’ তাতেই কুমন্তব্যের পালা শুরু হয়ে যায়। কমেন্টবক্সে লেখা হয় অকথ্য ভাষা।

 
 
 
 
 

‘তোর আবার কীসের ঈদ হিন্দু ধর্ম পছন্দ করিস!’ এমন মন্তব্যও করা হয়। অভিনেত্রীর ছবির মান নিয়ে তোলা হয় প্রশ্ন।

উল্লেখ্য, গত বছরও ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কটাক্ষের শিকার হয়েছিলেন নুসরাত। তবে এমন বিদ্রুপ, কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন তিনি।