NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ এএম

সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (১৯ এপ্রিল) নেতাকর্মীদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় এ নির্দেশনা দেন তিনি। 

এসময় নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, এলাকায় গিয়ে সবাই মিলেমিশে ঈদ করো, মানুষের খোঁজখবর নাও। আমরা যাদের ঘর দিয়েছি তারা কেমন আছে জিজ্ঞেস করো। সবার বাড়ির আঙ্গিনায় যেটুকু খালি জায়গা আছে গাছপালা, শাক-সবজি লাগাতে বলো। একই সঙ্গে বিএনপির অপপ্রচার, বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে বলো। আর নিজেরা নিজেরা যেন কোনো রকম কাদা ছোড়াছুড়ি না করে, এতে কোনো লাভ নেই, নমিনেশন তো আমি দেবো।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সায়েম খান, কার্যনিবাহী সদস্য মারুফা আক্তার পপি, সাহাবুদ্দিন ফরাজি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন।

সে সময় উপস্থিত একাধিক নেতা ঢাকা পোস্টকে বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফোনে কল করেন। এসময় তিনি ভিডিও কল দিতে বলেন। ভিডিও কলে মাননীয় নেত্রী উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে নেতাকর্মীদের যোগোযোগ বৃদ্ধির কথা বলেন। 

প্রধানমন্ত্রী সব নেতাকর্মীকে সতর্ক থাকতে নির্দেশ দেন। ঈদে সব নেতাকর্মীকে বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করতেও নির্দেশ দিয়েছেন বলে উপস্থিত নেতারা জানান।