NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

তুরস্কে সমকামীদের ‘প্রাইড মার্চ’ আটকাতে গ্রেপ্তার ২০০


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪৮ পিএম

তুরস্কে সমকামীদের ‘প্রাইড মার্চ’ আটকাতে গ্রেপ্তার ২০০

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের রাস্তায় প্রাইড মার্চে নেমেছিলেন এলজিবিটিকিউ কর্মীরা। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করে। ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সারাবিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামী আন্দোলনের কর্মীরা এই মার্চের আয়োজন করে থাকেন। তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। সেখানে প্রাইড মার্চেরও অনুমতি দেয় না প্রশাসন। তা সত্ত্বেও হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন। ইস্তাম্বুলে তারা মিছিল বের করেছিলেন।

মিছিলকারীরা জানিয়েছেন, তাদের সমর্থনে দুই পাশের বাড়িঘর থেকে থালা বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে।

কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওই এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছল। যানবাহন যাতায়াতে নিষেধ্জ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রাইড মার্চে অংশগ্রহণকারীরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটত। স্থানীয় মানুষ হামলা চালাতে পারত। সে কারণেই মিছিল এগোতে দেওয়া হয়নি।

যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সংবাদসংস্থা এএফপি’র এক ফটোগ্রাফারও আছেন। বস্তুত, সাংবাদিকদের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও বেশ কিছু সাংবাদিক আটক হয়েছেন। তাদেরকে প্রহার করা হয়েছে বলেও অভিযোগ।

২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড ওয়াকের উপর নিষেধাজ্ঞা আছে। তবে প্রতিবছরই কিছু মানুষ জড়ো হন। কিন্তু এবার পুলিশের সংখ্যা ছিল আগের চেয়ে অনেক বেশি। সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স, এএফপি