NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি ইউএস (জেবিবিএ)’র ইফতার মাহফিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৪ এএম

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি ইউএস (জেবিবিএ)’র ইফতার মাহফিল

নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন এনওয়াইসি ইউএস (জেবিবিএ)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে গত ১৫ এপ্রিল এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ও ইভেন্ট কমিটির আহ্বায়ক সেলিম হারুনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
শুভেচ্ছা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ পিয়ার ও রাশেদ আহমেদ, উপদেষ্টা এমকে রহমান মাহমুদ ও রুহুল আমিন সরকার, সহ-সভাপতি বাবু খান, মোহাম্মদ আলম নমি, জেড আর চৌধুরী লিটু, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আরিফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন বাদশা, দপ্তর সম্পাদক মাসুদ রানা তপন, সদস্য ইসতিয়াক রুমি, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, আফতাব জনি ও জশি চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জয়নাল আবেদীন, শাকিল মিয়া, মিয়া মোহাম্মদ দুলাল, এএসএম মাইন উদ্দিন পিন্টু, শাহ জে চৌধুরী, সঙ্গীত শিল্পী কামরুজ্জামন বকুল, শাহ মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, কমিউনিটি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হারুন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তারা তাদের নানামুখি কর্মকান্ডের কথা উল্লেখ করে জেবিবিএকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।