NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চান নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৪:০৬ এএম

সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চান নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, সৌদির সঙ্গে যদি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়, তাহলে আরব-ইসরায়েল দ্বন্দ্ব বন্ধ হওয়ার পথ সুগম হবে।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা লিন্ডসলে গ্রাহামের সঙ্গে জেরুজালেমে সোমবার (১৭ এপ্রিল) বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে তিনি সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানান।

তিনি লিন্ডসলে গ্রাহামকে বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে শান্তি ও কূটনৈতিক সম্পর্ক চাই। ইসরায়েল-আরব দ্বন্দ্ব বন্ধ হওয়ার ক্ষেত্রে এটিকে আমরা বড় ধাপ হিসেবে দেখি।’

নেতানিয়াহু আরও দাবি করেন, ইসরায়েল-সৌদি সম্পর্ক বিশ্ব, আরব অঞ্চলসহ সবার জন্য একটি ভালো ও ঐতিহাসিক মুহূর্ত হবে।

২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল—  সৌদি আরবের সঙ্গে এক হওয়া।

ওই সময় সৌদি জানায়, যদি ইসরায়েল তাদের স্বীকৃতি চায় তাহলে আগে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে।

এদিকে গত মাসে ইসরায়েলের চরম শত্রু ইরানের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় সৌদি আরব। চীনের মধ্যস্থতায় দীর্ঘ ৭ বছর পর আবার এ দু’টি মুসলিম দেশ এক হওয়ার ঘোষণা দেয়। এ বিষয়টি নেতানিয়াহুর জন্য বড় একটি ধাক্কা হয়ে আসে।

ইরান-সৌদি আবারও এক হওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে দ্রুত সময়ের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ একে-অপরের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।