NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

৫ মাস কমে গেছে দেশের মানুষের গড় আয়ু


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

৫ মাস কমে গেছে দেশের মানুষের গড় আয়ু

ঢাকা: দেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে কমে গেছে। এখন প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ১৪ লাখ এবং নারী আট কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস জরিপের ফল উপস্থাপনের সময় প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কভিডের কারণে কমতে পারে।