NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

প্রেমের কথা স্বীকার করলেন সন্দীপ্তা


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৫ এএম

>
প্রেমের কথা স্বীকার করলেন সন্দীপ্তা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন নতুন প্রেমে মজেছেন। এ গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে তিনি নিজেই স্বীকার করে নিলেন। প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে জানান দিলেন, ‘গল্প হলেও সত্যি’।

সন্দীপ্তার প্রেমিকের নাম সৌম্য মুখার্জি। তিনি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক মাস ধরেই তারা দু’জন সম্পর্কে জড়িয়ে আছেন।

প্রেমের কথা স্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে সন্দীপ্তা বলেন, ‘এক বন্ধুর মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে গিয়ে সৌম্যর সঙ্গে দেখা হয়। এটি প্রায় বছরখানেক আগের ঘটনা। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম। আমি ও সৌম্য গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছি।’

sandipta
প্রেমিকের সঙ্গে সন্দীপ্তা

আপাতত প্রেমেই ডুবে আছেন সন্দীপ্তা ও সৌম্য। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না। সন্দীপ্তা জানালেন, বিয়ের পরিকল্পনা করলে তা সবাইকে জানাবেন।

এর আগে অভিনেতা রাহুল ব্যনার্জির সঙ্গে প্রেম ছিল সন্দীপ্তার। তারা দীর্ঘদিন সম্পর্কে লিপ্ত ছিলেন। একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। একে-অপরের পারিবারিক আয়োজনেও উপস্থিত থাকতেন। যদিও সম্পর্ক নিয়ে সরাসরি তেমন কিছুই বলতেন না। তবে সেই সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই।

রাহুল পর্বের ইতি টেনে সৌম্যের সঙ্গে মনের লেনাদেনা করছেন সন্দীপ্তা। কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে ফিলিপাইন থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী।