NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সেমি আক্তারের আঁকা ৭ ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০৫:১২ এএম

সেমি আক্তারের আঁকা ৭ ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের শুভেচ্ছা কার্ডে বহুমাত্রিক প্রতিবন্ধী শিল্পী মোছা. সেমি আক্তারের আঁকা সাতটি ছবি স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত শুভেচ্ছা কার্ডে ‌‘শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ’ জানানো হয়েছে।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নববর্ষ উপলক্ষে আজ সরকারি ছুটি।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে। এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শুভ নববর্ষ’।