NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সুখী, স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:৪৫ এএম

সুখী, স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকল অন্ধকার ও বাধা বিপত্তি  দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেছেন। তিনি বলেন, ‘এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত  ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শুভ নববর্ষ”। সূত্র: বাসস