NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

অভিজাত শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ১২:৪০ এএম

অভিজাত শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তাই ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। 

বুধবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, মেট্রো শপিং মল ও সীমান্ত স্কয়ার শপিং মল ঘুরে দেখা যায়, এসব শপিং মলের বিভিন্ন ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের দোকান ঘুরে ঘুরে ক্রেতারা জুতা ও কাপড়সহ নানা ধরনের পণ্য কিনছেন। কেউ এসেছেন বন্ধুবান্ধবসহ আবার কেউ এসেছেন পরিবারের সঙ্গে। শপিং মলগুলোর বিভিন্ন ফ্লোরে থাকা দোকানগুলো ঘুরে ঘুরে ঈদ শপিং করছেন ক্রেতারা।

অন্যদিকে দেখা যায়, ঈদ কেন্দ্রিক ক্রেতা আগমনের উপলক্ষ্যে ব্যবসায়ীরা নানা রঙের ও ডিজাইনের পোশাকে তাদের দোকান সাজিয়েছেন। ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য কোনো কমতি রাখছেন না তারা।

dhakapost

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দেশি দশে ঈদের কেনাকাটা করতে এসেছেন মো.হাসান। তিনি বলেন, আজ অফিস থেকে ছুটি নিয়ে এসেছি ঈদের শপিং করতে। ঈদের তো আর বেশি দিন নেই, তাই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসেছি। ইতিমধ্যে নিজের জন্য পাঞ্জাবি ও স্ত্রীর জন্য শাড়ি কেনা হয়ে গেছে। এবার বাবা ও মার জন্য কেনাকাটা চলছে।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ঈদের শপিং করতে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি আক্তার। তিনি বলেন, বেশ কয়েকটি মার্কেট ঘুরেছি, পছন্দ মতো ড্রেস পাচ্ছি না। তাই মেট্রোতে আসলাম। মেট্রোর বিভিন্ন দোকানের কালেকশন ভালোই। আশা করি, এখান থেকে পছন্দ মতো ড্রেস কিনতে পারব।

এদিকে ঈদ শপিংয়ের পিক টাইম এখন চলছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তার বলছেন, আজ থেকে শেষ রোজা পর্যন্ত তাদের ঈদের আসল বেচা-বিক্রি চলবে। শেষ সময়ে এসে ক্রেতাদের উপস্থিতিতে খুশি তারা।

dhakapost

বসুন্ধরা সিটি শপিং মলের আর্ট নামে একটি কাপড়ের দোকানের ম্যানেজার মো.আতিক বলেন, গত দুই দিন থেকে মার্কেটে প্রচুর ক্রেতা আসছে। দোকানে ভালোই বেচা-কেনা হচ্ছে। আশ করছি, শেষ রোজা পর্যন্ত বেচা-কেনায় আমাদের টার্গেট পূরণ হবে।

ঈদ কেনাকাটা নিয়ে মেট্রো শপিং মলের ট্রাস্ট পয়েন্ট কাপড়ের দোকানের ম্যানেজার আসলাম খান বলেন, মেট্রোর মতো শপিং মলে আগে এক শ্রেণির ক্রেতা আসতেন। কিন্তু এখন মধ্যবিত্ত ক্রেতারাও মার্কেটে আসছেন। ফলে ঈদ কেনা-বেচা ভালোই চলছে। আগামী ৯-১০ দিন এই অবস্থা চললে ভালো যাবে এবারের ঈদ ব্যবসা।