NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ইফতার মাহফিল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:১৭ এএম

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ইফতার মাহফিল

নিউইয়র্ক: নিউইয়র্কে নতুন প্রজন্মের অংশগ্রহণে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজবাড়ীবাসীর ইফতার ও দোয়া মাহফিল। ৭ এপ্রিল জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট পার্টি সেন্টারে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ আয়োজিত এ ইফতার মাহফিলে স্বপরিবারে রাজবাড়ীবাসী ছাড়াও যোগ দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সিনিয়র সহ সভাপতি, ইভেন্ট কমিটির কনভেনর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র’র সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকসেদুল মাওলা দুলাল, ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা ওসমান গনি ও সভাপতি ইসমাইল হোসেন স্বপন, বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির প্রাক্তন উপদেষ্টা কেএম জামিরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন নতুন প্রজন্মের রিদওয়ানুল ইসলাম। রাজবাড়ীবাসীর এ মিলন মেলায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন রফিকুল ইসলাম ও আতিক।
ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রনজুরুল হক শামীমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ইফতারসহ ডিনারে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য ইভেন্ট কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ আবদুস সালাম ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংগঠনের উদ্যোগে আগামী পিকনিকে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ রাজবাড়ীবাসীকে বিশেষভাবে আমন্ত্রণ জানান হয়।