NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ২০


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৮:৩২ এএম

ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ২০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ অভিবাসী নিখোঁজ হয়েছেন। শনিবার উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে যাত্রা শুরুর পর অভিবাসীদের বহনকারী নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।

তিউনিশিয়ার বিচার বিভাগের একজন কর্মকর্তা অভিবাসীদের নৌকাডুবির এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি বলেছেন, তিউনিশীয় কোস্ট গার্ড দক্ষিণাঞ্চলের স্ফ্যাক্স শহরের কাছে একই নৌকার অন্য ১৭ অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ডুবে যাওয়া নৌকার কয়েক ডজন যাত্রী নিখোঁজ রয়েছেন এবং অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে তিউনিশিয়া। এসব দেশের অভিবাসীরা আগে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে বেশি যাত্রা করতেন।

শুক্রবার তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড বলেছিল, চলতি বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ১৪ হাজারের বেশি অভিবাসীকে আটক অথবা উদ্ধার করা হয়েছে। এই অভিবাসীদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের। আর অভিবাসীদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এই চেষ্টা গত বছরের একই সময়ের তুলনায় ৫ গুণেরও বেশি।