NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সার্ভার সমস্যায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৫ এএম

সার্ভার সমস্যায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা

সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট প্রত্যাশী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকাল থেকে এ নিয়ে নানা অভিযোগ করছেন তারা।

‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামে প্রায় দুই লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে বেশ কয়েকজন টিকিট প্রত্যাশী এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

আশিক মাহমুদ নামে একজন বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করছি। এখন ১২টা বাজে। ২ মোবাইল ১ ল্যাপটপ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তারপরও লগইন করতে পারছি না। 

একই অভিযোগ জানান এফ আই মিলন নামে আরেক টিকিট প্রত্যাশী। তিনি বলেন, এখন পর্যন্ত লগইনই করতে পারিনি। 

 

মোহাম্মদ হৃদয় নামে এক টিকিট প্রত্যাশী বলেন, আজ টিকিট কাটতে গিয়ে যে দুইটা সমস্যা বেশি দেখা দিচ্ছে তা হলো সার্ভারে লগইন করা যায় না। আর সিট সিলেক্টিংয়ে ডানসিং করে। এখন কথা হচ্ছে সার্ভার নাকি যথেষ্ট শক্তিশালী করা হয়েছে। তাহলে লগইন করা যাচ্ছে না কেন? কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি?

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আজ প্রথম মিনিটে মোট ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।

শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রা শুরুর ১০ দিন আগে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট। 

 

রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছিল তারা।