NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

এবার ভারতে ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

এবার ভারতে ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।

এবার ভারতে ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ছয় জন পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন নয়জন। পদ্মশ্রী পেয়েছেন ৯১ জন।

বুধবার (৫ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ৫২ জনের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন পেয়েছেন পদ্মশ্রী।

এ দিন পদ্মশ্রী পেয়েছেন কর্ণাটকের বিশিষ্ট বিদরি হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি। অনুষ্ঠানে তার কথা শুনে কিছুটা অবাক হন নরেন্দ্র মোদি। তিনি হেসেও ফেলেন।

পদ্ম সম্মান পাওয়ার পর সংবাদ মাধ্যমকে কথা প্রসঙ্গে শিল্পী রশিদ কাদির বলেন, এই সম্মান পাওয়ার জন্য ১০ বছর অপেক্ষা করেছি। ১২ হাজার টাকা খরচ করে আবেদন করেছি। ৫০টি রঙিন ছবি দিয়ে আমি আমার একটা প্রোফাইল বানিয়েছিলাম। টানা পাঁচ বছর আমি এ সম্মান পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় এলো তখন সব চেষ্টা বন্ধ করে দিলাম। কারণ আমার ধারণা ছিল বিজেপি মুসলিমদের কিছু দেয় না। তবে প্রধানমন্ত্রী মোদি আমাকে ভুল প্রমাণ করেছেন। এর জন্য প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ।

অনুষ্ঠান শেষ পদ্ম সম্মান প্রাপ্তদের সঙ্গে পরিচিত হন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ। সেখানেও রশিদ মোদিকে বলেন, ইউপিএ সরকারের আমলে বহুবার চেষ্টা করেছি। এনডিএ ক্ষমতায় আসার পর চেষ্টা ছেড়ে দিয়েছিলাম। কারণ জানতাম বিজেপি মুসলিমদের কিছু দেবে না। আপনি আমাকে ভুল প্রমাণ করেছেন। তার ওই কথা শুনে হেসে ফেলেন নরেন্দ্র মোদি।

এ দিন মোদির সঙ্গে পরিচিত হন মহারাষ্ট্রের শিল্পী পরশুরাম কোমাজি, অসমের বিশিষ্ট সমাজকর্মী রামকুইঙ্গে জেমে– সব পদ্ম সম্মান প্রাপ্তরা।