NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

দ.আফ্রিকায় নাইটক্লাবে ২০ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ পিএম

>
দ.আফ্রিকায় নাইটক্লাবে ২০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডনের একটি নাইটক্লাব থেকে ১৭ তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা আরও তিনজন হাসপাতালে মারা গেছেন। 

রোববার ওই অঞ্চলের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রাদৈশিক সরকারের নিরাপত্তা বিভাগের প্রধান স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন হাসপাতালে মারা গেছেন। দুইজনের অবস্থা গুরুতর।   

এর আগে ওই নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

প্রাদৈশিক পুলিশের মুখপাত্র থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, আমরা ইস্ট লন্ডনের একটি সরাইখানায় ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছিলাম। বিষয়টির তদন্ত চলছে। মৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মরদেহ তাদের স্বজনদের দেখতে দেওয়া হয়নি।