NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

৫ সিটির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু ৯ এপ্রিল


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০২ এএম

৫ সিটির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু ৯ এপ্রিল

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এ ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আগামী ৯ এপ্রিল থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদন বিক্রি শুরু হবে। 

একই সময়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যেও ফরম বিক্রি হবে। এসব সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভার ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।  

 

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।  

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।