NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

প্রধানমন্ত্রীকে কুয়েতের রাষ্ট্রদূতের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০১:৪০ এএম

>
প্রধানমন্ত্রীকে কুয়েতের রাষ্ট্রদূতের অভিনন্দন

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এ অভিনন্দন জানান।

পদ্মা সেতু উদ্বোধনে বাংলাদেশের সব মানুষ আনন্দিত হবেন বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

তিনি রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর দেওয়া, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে। 

কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
তিনি বাংলাদেশ থেকে কুয়েতে আরো দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে কুয়েতের প্রতি তার সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।