NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

৫০ বছর পর আবারও চন্দ্রাভিযান, চাঁদের কাছে যাবেন এই চার নভোচারী


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১০:৩২ এএম

৫০ বছর পর আবারও চন্দ্রাভিযান, চাঁদের কাছে যাবেন এই চার নভোচারী

দীর্ঘ ৫০ বছর পর আবারও মনুষ্য চন্দ্রাভিযান শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অভিযানে  কারা চাঁদে যাবেন সেটিও ঠিক করেছে সংস্থাটি।

নাসা জানিয়েছ, আর্তেমিস-২ নামের এ চন্দ্রাভিযানে থাকবেন মোট চারজন নভোচারী। এর মধ্যে রয়েছেন একজন নারী এবং একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। বাকি দু’জন শেতাঙ্গ পুরুষ। সোমবার (৩ এপ্রিল) এক অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেয় সংস্থাটি।

নতুন চন্দ্রাভিযানের এক মাত্র নারী নভোচারীর নাম ক্রিস্টিনা কোচ। তিনি নাসার ইতিহাসে নারী হিসেবে সবচেয়ে লম্বা সময় মহাকাশে যাত্রা করার রেকর্ড গড়েছেন। এছাড়া নাসার প্রথম তিনটি সর্ব-মহিলা মহাকাশযাত্রার অংশও ছিলেন তিনি। এবারের চন্দ্রাভিযানে তাকে মিশন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে কৃষ্ণাঙ্গ পুরুষ নভোচারীর নাম ভিক্টর গ্লোভার। মার্কিন নৌ বাহিনীর সাবেক এ বৈমানিক এখন পর্যন্ত চারবার মহাকাশে গেছেন। তিনি আর্তেমিস-২ চন্দ্রাভিযানে পাইলটের দায়িত্ব পালন করবেন।

অপর দুই শেতাঙ্গ নভোচারী হলেন জেরেমি হানসেন এবং রেড ওয়াইজম্যান।

জেরেমি হানসেন কানাডার বিমানবাহিনীর একজন কর্নেল। তিনিই প্রথম কানাডিয়ান যাকে চন্দ্রাভিযানের জন্য বাঁছাই করা হয়েছে। তিনি এ অভিযানে মিশন স্পেশালিস্টের দায়িত্ব পালন করবেন। অপর নভোচারী রেড ওয়াইজম্যান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধবিমানের পাইলট। তাকে আর্তেমিস-২ অভিযানের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পৃথিবী থেকে যাত্রা শুরুর পর যে পথে চাঁদের পেছনে যাবেন আর্তেমিস-২ মিশনের নভোচারীরা সেটির ধারণা দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা

এদিকে আর্তেমিস-২ মিশনে যেসব নভোচারী থাকবেন তারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন না। এর বদলে চাঁদের পেছন দিক দিয়ে ১০ হাজার ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ঘুরে আসবে এই মিশনে ব্যবহৃত নভোযানটি।  এরমাধ্যমে মানব ইতিহাসে মানুষকে বহনকারী কোনো নভোযান পৃথিবীর সবথেকে দূরে যাবে।