NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

দাপট দেখিয়ে টেস্ট জেতা উচিত: পাপন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৫ পিএম

দাপট দেখিয়ে টেস্ট জেতা উচিত: পাপন

বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ড একটু কম শক্তিশালী দল। টেস্ট ক্রিকেটে ব্যবধানটা আরও স্পষ্ট। অবশ্য সে সব চিন্তা না করে বাংলাদেশ তাদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। যে কোনো সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেন দলের সবার সাথেই। এবার টেস্ট ম্যাচের আগেও সেটার ব্যতিক্রম হয়নি।

সোমবার দুপুর নাগাদ টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যনকে পাপন বলেছেন, টেস্ট ম্যাচ মানেই চ্যালেঞ্জিং। একইসঙ্গে তিনি মনে করেন, আইরিশদের বিপক্ষে ডমিনেট করে জেতা উচিত। 

পাপন বলেন, ‘টেস্ট ফরম্যাটে আমরা ভালো করতে চাচ্ছি। এটা একটা চ্যালেঞ্জ। ছোট নাকি বড় টিম নিয়ে সেটা মূল কথা না। এটার পর আফগানিস্তানের সঙ্গে দুটো টেস্ট আছে। ওটাও অনেক চ্যালেঞ্জিং। সে জন্য আমি মনে করি আমাদের খালি জিতলে হবে না। এই টেস্টে জেতা উচিত অবশ্যই, পুরা খেলাটাই ডমিনেট করতে হবে।’

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা তাসকিন আহমেদ। সেটি নিয়েও কোচ-অধিনায়কের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। এ নিয়ে পাপন বলেন, ‘আমাদের একজন ক্রিকেটার ইনজুরড। তাসকিন ইনজুরড। যার জন্য এটা একটা বড় সিদ্ধান্ত। সে জন্য কোচ-ক্যাপ্টেন-প্লেয়ারদের সঙ্গে কথা হলো।’

এদিকে তাসকিন আহমেদের পরিবর্তে আরেক পেসার রেজাউর রহমান রাজাকে দলে যুক্ত করা হয়েছে।