NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঐশীর আংটিবদল, ঈদের পর বিয়ে


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১৪ এএম

>
ঐশীর আংটিবদল, ঈদের পর বিয়ে

গতকাল (২ এপ্রিল) রাতে আংটিবদল হয়ে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর। পাত্র আরেফিন জিলানী সাকিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে বর্তমানে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। ঈদের পর এই জুটির বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

ঐশীর মা নাসিমা মান্নান জানান, ঐশী-সাকিবের পরিচয় প্রায় আড়াই বছরের। এত দিন সম্পর্কের গণ্ডি দুজনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটা পারিবারিক মর্যাদা পেল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রবিবার রাতে হয়ে গেল আংটিবদলের আনুষ্ঠানিকতা।

তিনি বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজন দুজনকে পছন্দ করত। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করেই রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

আংটিবদল তো হলো, কবে বাজবে বিয়ের সানাই? জবাবে নাসিমা মান্নান জানান, ঈদের পরে দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।

গত বছরের ২ নভেম্বর রাজধানীর শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন ঐশী। চাকরির পাশাপাশি গানের জগতেও সমানতালে বিচরণ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির ম্যাকানিক’ ছিল গত বছরের অন্যতম হিট গান।

কেএইচটি