NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০২:৪৩ এএম

এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, এপ্রিলে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।

বুধবার (২৯ মার্চ) বেসরকারি টিভি চ্যানেল এটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, এমন একটি সম্ভাবনা আছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’

এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক পারমাণবিক চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি দেবে আগামী ২৭ এপ্রিল এবং সেদিনই এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেওয়া হবে।

এর আগে গত সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোতে পুতিনের সম্ভাব্য সফরের খবর প্রকাশিত হয়। তবে ওইদিন বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

তবে গত শনিবার টেলিফোনে কথা হয় এরদোয়ান ও পুতিনের। ওই ফোনের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে আক্কু পারমাণবিক চুল্লির বিষয়টিও ছিল।

এদিকে এ মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আন্তর্জাতিক এ আদালতের যেসব সদস্য রাষ্ট্র রয়েছে— তাদের বিধান অনুযায়ী, যদি পুতিন সেসব সদস্য রাষ্ট্রে যান তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে তুরস্ক এ আদালতের সদস্য নয়।