NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, প্রাণ গেল ১০ জনের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৬ এএম

মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, প্রাণ গেল ১০ জনের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার (৩০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের এ ফেরিটির একটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। ছবিটিতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে ফেরিতে পানি ছিটিয়ে দিচ্ছে। অপরদিকে উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ের দিকে নিয়ে আসা হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, এ দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।

৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো কোনো বাঁধা ছাড়াই চলাচল করছে।