NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কর্মী ছাঁটাই শুরু করল ওয়াল্ট ডিজনি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:০২ এএম

কর্মী ছাঁটাই শুরু করল ওয়াল্ট ডিজনি

নতুন বছরের শুরুতে ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি লিমিটেড। ওয়াল্ট ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার এ ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর এবার কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদেনে জানিয়েছে, সোমবার থেকে ছাঁটাই পক্রিয়া শুরু হয়েছে।  

গত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরই কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল ডিজনি। ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইগার বলেছিলেন, ‘খুব সহজে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি তা কিন্তু নয়, বিশ্বব্যাপী আমাদের কর্মীদের প্রতিভা এবং উৎসর্গকে আমি সম্মান ও প্রশংসা জানাই।’

২০২১ সালের তথ্য অনুযায়ী, বহুজাতিভিত্তিক আমেরিকান মালিকানাধীন এ কোম্পানির ১ লাখ ৯০ হাজার কর্মী ছিল। যার মধ্যে ৮০ শতাংশই ফুল-টাইম।

ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠিত স্ট্রিমিং সার্ভিস কোম্পানিটি গত বছরের শেষ দিক থেকে প্রথমবারের মতো গ্রাহক হারাতে থাকে। যার প্রভাব পড়ে কোম্পানির মুনাফায়। এরপর তাদের এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস কোম্পানি নেটফ্লিক্স ২০২২ সালে জানায়, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো লসের কবলে পড়েছে তারা। এরপরই অন্যান্য স্ট্রিমিং কোম্পানিগুলো সতর্ক হয়ে যায়। ওই সময় ওয়াল্ট ডিজনি সিদ্ধান্ত নেয়, ৫ বিলিয়ন লস ঠেকাতে তাদের কর্মী ছাঁটাই করতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার জানিয়েছেন, প্রথম দফায় যারা চাকরি হারিয়েছেন তাদের আগামী চারদিনের মধ্যে এ ব্যাপারে অবহিত করা হবে। আর সবচেয়ে বড় ছাঁটাই হবে এপ্রিল মাসে।