NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পুলিশের কঠোর নজরদারিতে হংকংয়ে ফের বিক্ষোভ-সমাবেশ


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১১:০৩ এএম

>
পুলিশের কঠোর নজরদারিতে হংকংয়ে ফের বিক্ষোভ-সমাবেশ

পুলিশের কঠোর নজরদারির মধ্যে হংকংয়ে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। রোববার (২৬ মার্চ) অনুষ্ঠিত এই সমাবেশে থাকা সকল প্ল্যাকার্ড এবং স্লোগান পুলিশের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

অবশ্য ২০১৯ সালের পর হংকংয়ে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ বন্ধ হয়ে গিয়েছিল। করোনা মহামারির জন্য কড়া নিয়মকানুন চালু করা হয়েছিল সেখানে। বস্তুত, ২০১৯ সালে হওয়া সর্বশেষ বিক্ষোভ সমাবেশ থেকে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ তার আগেই হংকংয়ে চালু হয় বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন। 

এদিন সমাবেশে প্ল্যাকার্ড এবং পোস্টার পুলিশের অনুমতি নিয়ে ব্যবহার করতে হয়েছে। পোস্টারের ভাষ্যও পুলিশ আগে থেকে দেখে দিয়েছে। পুলিশ জানিয়েছিল, ১০০ জনের বেশি মিছিলে অংশ নিতে পারবে না। প্রতিবাদকারীদের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল নাম্বার লাগানো স্টিকার। 

এখানেই শেষ নয়। পুলিশ জানিয়েছিল, এমন কিছু বলা যাবে না, যা দেশদ্রোহের মতো শোনায়। ফলে, কার্যত পুলিশের নির্দেশ মেনে এদিনে মিছিল হয়েছে। কিন্তু তারপরেও খুশি বিক্ষোভকারীরা। তাদের বক্তব্য, অনেকদিন পর হংকংয়ে আবার মিছিল, সমাবেশ করার সুযোগ পাওয়া গেল। এটাই একটা বড় জয়।

মূলত ৪ জুন এবং ১ জুলাই হংকংয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়ে থাকে। ৪ জুন তিয়েনআনমেন স্কোয়্যারে ছাত্রদের ওপর গুলি চালিয়েছিল পুলিশ। আর ১ জুলাই ব্রিটিশরা বেজিংয়ের হাতে হংকংকে তুলে দিয়েছিল।

মাঝে বেশ কিছুদিন এই দুই ঐতিহাসিক দিনেও পুলিশ কোনও বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে দেয়নি। এ বছর তা কোন পর্যায়ে পৌঁছায় সেদিকেই তাকিয়ে আছেন বিশেষজ্ঞরা।